চিকিৎসকগণ

আমাদের চিকিৎসা দল

আপনার এবং আপনার পরিবারের যত্ন নেওয়া চিকিৎসকদের সাথে পরিচিত হোন।

ডা. আদম রহমান

ডা. আদম রহমান

এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি)

এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) এবং এমএস (ইউরোলজি) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। কিডনি, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট এবং নারী-পুরুষের মূত্রতন্ত্র-সম্পর্কিত বিভিন্ন রোগের নির্ণয়, চিকিৎসা ও সার্জিক্যাল ব্যবস্থাপনায় দক্ষ। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা প্রদান করে প্রতিটি রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগীর দ্রুত সুস্থতা, উন্নত জীবনমান এবং দীর্ঘমেয়াদি ইউরোলজিক্যাল সুস্থতা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

ড. মো. মুবাশ্বিরুল ফেরদৌস

ড. মো. মুবাশ্বিরুল ফেরদৌস

গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট (পাকস্থলী ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ) হেপাটোলজিস্ট (লিভার বিশেষজ্ঞ)

একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

ড. সাদিয়া নূরিন

ড. সাদিয়া নূরিন

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)

ড. সাদিয়া নূরিন একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

ডাঃ আরিফুর রহমান

ডাঃ আরিফুর রহমান

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (মেডিসিন)

এমবিবিএস ডিগ্রিধারী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক এবং ইন্টারনাল মেডিসিনে এমডি বিশেষজ্ঞ। প্রাপ্তবয়স্কদের বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের নির্ণয়, চিকিৎসা এবং সমন্বিত ব্যবস্থাপনায় অভিজ্ঞ।

ডাঃ সৈয়দা ফাতেমা

ডাঃ সৈয়দা ফাতেমা

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)

হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে হৃদ্‌রোগ ও রক্তনালীর বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধে দক্ষ। উচ্চ রক্তচাপ, হৃদ্‌যন্ত্রের ব্লক, হার্ট ফেইলিউর, অনিয়মিত হৃদ্‌স্পন্দনসহ বিভিন্ন কার্ডিয়াক সমস্যার আধুনিক ও রোগীকেন্দ্রিক চিকিৎসা প্রদান করেন।